সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৬৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার দুপুরে ধানের দাম বৃদ্ধি এবং পাটকল শ্রমিকদের জাতীয় মজুরী কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরীসহ ৯ দফা দাবি পুরনের লক্ষ্যে তারা এ কর্মসূচি পালন করে।

দুপুরে টাঙ্গাইল কোট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোট চত্বর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোশারফ হোসেন খান এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল,

সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, আশরাফ পহেলী, প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক,

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ শাফি ইথেন, সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল,

যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ ছাত্রদলের রাশেদ খান সোহাগ, সাজ্জাদ কবির, সুমন, মো: রাসেল, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, তাঁতী দলের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদানের পূর্বে নেতাকর্মীরা বলেন, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। উৎপাদিত ধানের মূল উৎপাদন খরচের চেয়ে অনেকগুন কম হওয়ায় কৃষকরা হাহাকার করছে।

প্রান্তিক কৃষকরা তাদের নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও দেশের ২৬টি পাটকলে একযোগে লাগাতার ধর্মঘট শুরু হলেও সরকার তাদের যৌক্তিক দাবি মেনে নিচ্ছে না।

১০ থেকে ১৫ সপ্তাহ মজুরী না পেয়ে শ্রমিকরা অর্ধাহার ও অনাহারে মানবেতর জীবন-যাপন করছে। আমরা চাই সকল শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme