সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিএনপি’র মিছিল ও সমাবেশ

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৯৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (০২ জুলাই) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের ভিক্টোরিয়া রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিল শহরের বড় কালিবাড়ী রোড হয়ে আলী কমপ্লেক্স এর সামনে পৌছলে পুলিশ তাদের বাধা প্রদান করে। এ সময় পুলিশের সাথে নেতা-কর্মীদের বাকবিতন্ডা হয়।

পরে পুলিশী ঘেড়াও অবস্থায় সেখানেই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, যুগ্ন-সম্পাদক আবুল কাসেম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক,

জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা তাতীদলের সভাপতি শাহ-আলম মিয়া, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াছমিন,

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সম্পাদক নুরুল ইসলাম, জেলা জাসাসের সভাপতি কাজী বজলুর রহমান, থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব,

সাধারন সম্পাদক সাজ্জাদ কবির সুমনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme