সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিএনপি’র স্মারকলিপি

  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৬৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পি.সি.আর, আই.সি ইউ ও ভেনটিলেশন কিট এবং প্রয়োজনীয় মেশিনারীজ সরবরাহের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে জেলা বিএনপি। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান।

সোমবার (২৯ জুন) দুপুরে স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু,

যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান আনিছ, খন্দকার রাশেদুল আলম রাশেদ, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকন্দ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

উল্লেখ্য টাঙ্গাইলে সোমবার (২৯ জুন) পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৫৭২জন, মৃত্যুবরণ করেছে ১২জন, চিকিৎসাধীন আছে ৩৬০জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme