সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিদ্যুতের ভুতুড়ে বিলের প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর হাকিমপুর এলাকার বৃদ্ধা শ্যামলা বেগমের বিদ্যুতের ভুতুরে বিলের প্রতিবাদ এবং ভুক্তভোগী গ্রাহকের সমস্যার সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রকল্যাণ পরিষদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্যরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সাব্বির হোসেন শুভ, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ তুষার, সাংগঠনিক সম্পাদক সাজন সরকার, মানস বিশ্বাস তাপস, নাজিউর রহমান আকাশ।

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎ সংযোগ না দিয়েই মৃত আব্দুল সবুরের স্ত্রী শ্যামলা বেগমের নামে এক লাখ ১৪ হাজার ৬২৭ টাকা বিদ্যুৎ বিল দেখিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলীর দপ্তরের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ (বিউবো) এর সহকারী প্রকৌশলী সাইমুম শিবলী বাদী হয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আদালতে মামলাটি দায়ের করেন।

ফলে নিরীহ শ্যামলা বেগম চরমভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ মামলায় আগামি ১৪ সেপ্টেম্বর বৃদ্ধা শ্যামলা বেগমকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

এরআগে এ ঘটনার প্রতিবাদে দাপনাজোর হাকিমপুর এলাকায়ও মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme