সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজে নবীন বরণ

  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ১৪৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি রওশন আরা খানের সভাপতিত্বে কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সাবেক মহা ব্যবস্থাপক ডা. আজিজুর রহমমান রাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদ্দুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফী,

বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের শম্ভুনাথ চক্রবর্তী, আকরাম হোসেন কিসলু । স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে।

বিকেলে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme