সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখা।  

বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার ও সাংবাদিক নেতা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ। বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও পুলিশ লাইন্স আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট মানবাধিকার নেতা ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন ।

মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আল-রুহী, বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্জ্ব মোহাম্মদ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, মোঃ মোমিনুর রহমান মোমিন, শিশু বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা, সালিশী সম্পাদক মোঃ আব্দুল হালিম, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌর শাখার শাখার সভাপতি মোঃ গোলাম মওলা মিটলুসহ অনেকে।

এসময় বক্তরা বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘের বিশেষ অধিবেশনে মানবাধিকার আন্দোলনের ঐহিতাসিক দলিল, যা ৩০ ধারার সার্বজনিন ঘোষণা সর্বসম্মতভাবে গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় আজ সারা বিশ্বে জাতিসংঘ কর্তৃক ঘোষিত বিশ্বে মানবাধিকার দিবস পালন হচ্ছে। বর্তমানে দেশ ও সারা বিশ্বে নানাভাবে মানবাধিকার লংঘন হচ্ছে। ক্ষুন্ন হচ্ছে পদে পদে মানুষের অধিকার। অবিলম্বে দেশ ও সারা বিশ্বে হুম, হত্যা, জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। পাশাপাশি সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। করতে হবে সবার নিশ্চিত মানবাধিকার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme