সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও দাবিতে স্মারকলিপি

  • আপডেট : রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৭৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকগণকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা অন্তর্ভুক্তের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের উদ্যোগে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি সূত্রে জানা যায়, বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তার এবং সরকারের জাতীয় শিক্ষানীতি ২০১০ এর অধ্যায় ০৮, কৌশল ০৮ বাস্তবায়নসহ বেসরকারি কলেজে উচ্চশিক্ষায় পাঠদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এ সংগঠণের শিক্ষকবৃন্দ। যদিও উল্লিখিত বিষয়ে বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ তে তারা অন্তর্ভুক্ত হতে পারছেনা।

এর ফলে বেসরকারি উচ্চশিক্ষা বিস্তারে ভূমিকা রাখা এ সংগঠণের ৩৫০০জন শিক্ষক সম্পূর্ণ বেতন ভাতাদির সুবিধা না পেয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। তবে ডিগ্রি (পাস) কোর্সের ৩য় পদের শিক্ষকগণ জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ তে অন্তর্ভুক্ত না থাকলেও তারা এমপিওভুক্ত হতে পারছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় একাধিবার এ নির্দেশনা দিলেও শিক্ষামন্ত্রণালয়ে আজও তা বাস্তবায়ন হয়নি।

বেসরকারি কলেজে উচ্চশিক্ষায় পাঠদানে অগ্রণী ভূমিকা পালনকারী এ শিক্ষকদের মানবেতর জীবনযাপনের দিক বিবেচনায় রেখে আর ৯ম ও ১০ম জাতীয় সংসদের শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকগণকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০১৮তে অন্তর্ভুক্ত করাসহ আসন্ন বাজেটে ১০৪ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়ে এ সংগঠণের শিক্ষকদের এমপিও প্রদানের দাবি জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme