সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৮৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে বৈশাখী টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ আতাউর রহমান আজাদ, সরকারি কৌশলি এস আকবর খান, চারণ কবি এমএ ছাত্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme