সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ব্লাস্টের মানববন্ধন

  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯
  • ৬৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : রানা প্লাজা ধ্বসের ৬ বছর উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেট ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিট এ কর্মসূচি আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ব্লাস্ট টাঙ্গাইল ইউনিট এর পরিচালনা পরিষদের উপদেষ্টা এডভোকেট আতাউর রহমান আজাদ, সভাপতি এডভোকেট বাকি মিয়া, সম্বনয়কারী আমেনা রহমান, এডমিন অফিসার রাশেদ খান মেনন রাসেল।

বক্তারা বলেন, রানা প্লাজা ধ্বসের ৬ বছর পূতিতে সহ¯্রাধিক নিহত ও আহত শ্রমিক এবং তাদের পরিবারের পক্ষে পরিচালিত জনস্বার্থ মামলাসহ সকল মামলার দ্রুত নিষ্পত্তি দাবি করছি।

পাশাপাশি যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণ ও ক্ষতি পূরণের ন্যূনতম মানদন্ড নির্ধারনের দাবি করছি। একই সাথে আন্তর্জাতিক মানদন্ড ও উচ্চ আদালতের নজির অনুযায়ী ক্ষতিপূরণ সংক্রান্ত যুগোপযোগী বিধান অন্তর্ভুক্ত করে শ্রম আইন সংশোধন, নিরাপদ কর্মস্থানের দাবি করেন বক্তারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme