সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ভূমি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারনার দায়ে তিনজন গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৮৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে টাঙ্গাইলে বিভিন্ন সময় হাটের ভিটি (পজিশন দোকান) পাইয়ে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

২৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বুধবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকা থেকে তিন প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা এলাকার মৃত নিতাই চন্দ্র পালের ছেলে মনোরঞ্জন পাল (৩৮), টাঙ্গাইল সদর উপজেলার অলোয়া এলাকার রুপচান এর ছেলে মো: হাসেন আলী (৩৮) ও টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার মৃত দারোগ আলীর ছেলে মো: ফজলুর রহমান (৬৭)। এসময় তাদের কাছে থাকা ডুপ্লিকেট কার্বন রশিদ বহি (ডিসিআর) এর ৭২টি জাল কপি, সহকারী কমিশনার (ভূমি) টাঙ্গাইল ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন সরকারি কর্মকর্তার নকল দাপ্তরিক সিল ১১টি এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজসে বহুদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) ও টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় এর বিভিন্ন সরকারী কর্মকর্তার জাল দাপ্তরিক সীল ও স্বাক্ষর ব্যবহার করে বিভিন্ন লোকজনকে ভূয়া জমি খারিজ করার জাল কপি দিয়ে এবং টাঙ্গাইল জেলার সদর থানাধীন করটিয়া হাটে সরকারী খাস জমিতে ভিটি (পজিশন দোকান) বিভিন্ন লোকজনের নিকট বরাদ্দের নামে তাদেরকে ভূয়া ডি সি আর এর কপি প্রদান করে তাদের কাছ থেকে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি প্রতারনার মামলা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme