সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৫০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগনের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহরপূর্বক জি.ও জারীর তারিখ থেকে বকেয়া বেতন ভাতা পরিশোধ এবং বিধিমালা অনুযায়ী নিয়োগ ও পদোন্নতি প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে প্রায় ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ ভূমি অফির্সাস কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার সদস্যরা।

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফির্সাস কল্যাণ সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফরহাদ আলী ও তৌহিদুল ইসলাম প্রমুখ।

পরে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম।

কর্মসূচিতে জেলার সকল ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme