টাঙ্গাইলে ভূমি বেদখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৪৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের আশেকপুরে জোরপূর্বক ভূমি বেদখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সাহানুর ইসলাম ঠান্ডু নামের এক ব্যক্তি।

রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহানুর ইসলাম ঠান্ডু বলেন, পৈত্রিক সূত্রে দীর্ঘ ৬০ বৎসর যাবৎ আমরা আশেকপুর মৌজায় ৬৫ শতাংশ ভূমি ভোগদখল করে আসছি। চলতি বছরের গত ৩ মার্চ সকালে একদল সন্ত্রাসী ও ভূমি দখলবাজ লোকজন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির সীমানা প্রাচীর, লোহার গেইট ও সিসি টিভি ক্যামেরা ভেঙ্গে ট্রাকে করে নিয়ে যায়। এসময় আমরা বাঁধা প্রদান করলে তারা আমাদের উপর হামলা করে। সেই সাথে আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে আমরা টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ পত্রও দিয়েছি। এরপরও বিবাদী পক্ষ গত ৪ মার্চ শুক্রবার বিকেলে আশেকপুর আমার বসতবাড়ীর সম্মুখে একটি সংবাদ সম্মেলন করে আমাদের নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য অপপ্রচার করে আমাদের সম্মান হানি করেছে। আমরা এখন অনেক ভয়ভীতির মধ্যে বসবাস করছি। আমি এ বিষয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার চাই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মো: ছানোয়ার হোসেন, মো: আব্দুল কাদের ও মো: মিজানুর রহমানসহ অনান্যরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme