সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে ভূমি সেবা সপ্তাহ পালিত

  • আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৮১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা.শরীফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান,

(শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সদর সহকারি কমিশনার (ভূমি) সুখময় সরকার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme