সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ভোক্তা-অধিকার অধিদপ্তরের বাজার তদারকি

  • আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৬১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের বিভিন্ন বাজার তদারকি করেছেন।

সোমবার (৯নভেম্বর) শহরের মেইন রোড ও নিউমার্কেট এলাকার বিভিন্ন ঐষধের দোকান ও ফলের দোকান তদারকি করেন। এসময় ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

টাঙ্গাইল ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme