সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অব্যাহত

  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ১১৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার তদারকি অব্যাহত রয়েছে।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা এবং পরিচালক (প্রশাসন) এর তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী মঙ্গলবার (২৮ এপ্রিল) শহরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন।

পৌর এলাকার এসপি পার্ক সংলগ্ন হাজেরাঘাট এলাকায় মুদি ও মসলার দোকান, ফার্মেসি ও সবজির দোকানে তদারকি করা হয়।এসময় মূল্য তালিকা না টানানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ক্রয় রশিদ যাচাই করা হয় ও মূল্য তালিকা সর্বদা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার জন্য নির্দেশনা দেয়া হয়।

তাছাড়া ব্যবসায়ী ও ভোক্তাগণকে সচেতন থাকার অনুরোধ করা হয়। সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, জনস্বার্থে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের বাজার তদারকি অব্যাহত রয়েছে। এছাড়াও কোন ভোক্তা যদি কোন কারণে ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হয়, সেই ক্ষেত্রে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ করলে, আমরা সে ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালু রেখেছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme