সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মলম পার্টি চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৮০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মলম পার্টি চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে টাঙ্গাইল পৌর শহরের নতুন বাস টার্মিনালের নিরালা সুপার বাস সার্ভিস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের আব্দুর রাজ্জাক (৫০), নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের ছানোয়ার হোসেন (৫৩) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানির চর উত্তর পশ্চিম এলাকার মাসুদুল হক ওরফে আপেল (৪৫)। এসময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, ৫টি স্মার্টফোন ও ২টি বিস্কুটের প্যাকেটসহ তাদের হাতেনাতে আটক করে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, তারা দীর্ঘদিন ধরে গণপরিবহনে অসহায় যাত্রীদের কৌশলে চেতনানাশক ওষুধ বিস্কুটে মিশিয়ে তা খাইয়ে সর্বস্ব লুট করে আসছিলো। সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই তিন সদস্যকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme