সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপিত

  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সুচনা করা হয়।একই সময় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

টাঙ্গাইলের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, টাঙ্গাইল প্রেসক্লাব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে।

সকাল ৮টায় টাঙ্গাইল স্টেডিয়ামে বিজয় দিবসের মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। কুচকাওয়াজে জেলার স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme