সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, জাপার অফিস ভাংচুর

  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৮১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছন দলটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের আশেরপুর এলাকায় নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। পরে দুপুর সোয়া ১টার দিকে তারা অবরোধ তুলে নেন।
এসময় গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সুজন আহমেদ, সাধারণ শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুসুর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঢাকায় গণঅধিকারের পরিষদের সভাপতি নুরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্য জাতীয় পার্টি ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী হামলা করে। আমরা হামলায় জড়িত সবার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা৷
এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme