সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা

  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৮৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যোনে অনুষ্ঠিত মাসব্যাপী কর্মসূচিতে জেলা মহিলা আওয়ামীলীগ এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ উজ্জামান স্মৃতি।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন খান মেনু, শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা ও মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেসা মাহমুদ চায়না।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমা খান। এছাড়া আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme