সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাউন্টেন ডিউ এর উদ্যোগে বাইক স্ট্যান্ড শো

  • আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৯৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ ট্রান্সকম বেভারেজ লিমিটেড এর কোমল পানীয় ব্যান্ড মাউন্টেন ডিউ এর উদ্যোগে টাঙ্গাইলে বাইক স্ট্যান্ড শো অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শহরের কালিবাড়ী রোডে দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে মাউন্টেন ডিউ ডে অব ডেয়ারস্ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি। এসময় বাইক রাইডের সদস্য, মাউন্টেন ডিউ এর কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় এক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

মাউন্টেন ডিউ স্ট্যান্ড শোতে দেশের খ্যাতিনামা আর আর জেড (জজত) বাইক গ্রুপের সদস্যরা তাদের নৈপূণ্য কলা-কৌশলে দর্শকদের মাতিয়ে তোলেন ও দর্শকদের বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

কর্মকর্তারা জানান, ডিউ এর ৪০০ এমএল বোতলে আকর্ষণীয় অফার চলছে। বোতলের ক্যাপের ভিতরে ইউনিক কোডে এসএমএস করলে গ্রাহকরা ১০ টাকা মোবাইল রিচার্জ পাবেন ও প্রতি সপ্তাহে একজন সৌভাগ্যবান ব্যক্তির জন্য রয়েছে সুজুকি জিকজার এসএফ ব্যান্ডের মটরসাইকেল।

সার্বক্ষনিক চিকিৎসক ও এ্যাম্বুলেন্স ব্যবস্থায় এই বাইক স্ট্যান্ড শো অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme