সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাথা ও পা বিহীন লাশ উদ্ধার

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৮৫৮ বার দেখা হয়েছে।
white shape of body and blood stains on asphalt texture

প্রতিদিন প্রতিবেদক: এক ফার্নিচার ব্যবসায়ীর মাথা ও পা বিহীন লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। নিহতের নাম মহর আলী (৪০)। সে টাঙ্গাইল পৌর এলাকার ১১নং ওয়ার্ডের বেড়াবুচনা গ্রামের মৃত জামাল বেপারীর ছেলে।


টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান জানান, সোমবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার কাজীপুর মহিলা মাদ্রাসার পাশে একটি স্যুটকেসে ভর্তি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের চাচাতো ভাই ইয়ারুল ইসলাম জানান, নিহত মহর আলী বেড়াবুচনা বউ বাজারে ফাহিম ফার্নিচার নামে একটি দোকানে চালাতো।

রোববার বিকেল থেকে মহর আলী নিখোঁজ হয়। পরে রাতেই টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি করা হয়েছে। সকালে কাজিপুর মহিলার মাদ্রাসার পাশে তার লাশ পাওয়া যায়।

নিহতের দেহ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন ছিল। মাথা ও পা পাওয়া যায়নি।
এঘটনায় থানা মামলার প্রস্ততি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme