সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে মো. তোফাজ্জল হোসেন (৩২) নামে এক রোগির রহস্যজনক মৃত্যু হয়েছে। সে গোপালপুর উপজেলার মৃত আব্দুল জব্বারের ছেলে। বুধবার দুপুরে সদর উপজেলার বেলটিয়াবাড়ী (পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে) বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসারত ওই মাদকসেবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি তোফাজ্জলকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। অপরদিকে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের দাবি মানসিক সমস্যার কারনে সে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।


নিহতের ভাই মো. উজ্জল বলেন, গত ৭ সেপ্টেম্বর তার ভাইকে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়। তোফাজ্জলকে কেন্দ্রের দায়িত্বরত ব্যক্তিরা শারীরিকভাবে নির্যাতন করেছে। তাকে শারীরিকভাবে নির্যাতন না করার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। বুধবার সকালে মোবাইল ফোনে খবর আসে তোফাজ্জলের অবস্থা ভালো নয়। এসে দেখি তার মৃত্যু হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।


বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মজিবুর রহমান তপন বলেন, তোফাজ্জল বাথরুমের জানালার গ্রিলের সাথে গামছা পেচিয়ে ও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর রহস্য জানা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme