সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের সাজা

  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৮৭৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে এক মাদক ব্যবসায়ীকে চার মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আয়ুবীর নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভ্রাম্যমান আদালতে অংশ নেন।

ভ্রাম্যামান আদালত অভিযানে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিন, সহকারি উপ-পরিদর্শক মো. আসাদুল হকসহ অন্যান্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার বিল ঘারিন্দা গ্রামের সবুজ মোল্লার বাসায় অভিযান পরিচালনা করে তার ঘর হতে ৩০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

এসময় অবৈধ মাদক সেবন ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত তাকে চার মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। সবুজ মোল্লা বিল ঘারিন্দা গ্রামের আব্দুল কাদের মোল্লার ছেলে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme