সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাদক ব্যবসায়ী কারাগারে

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৭৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ী কারাগারে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার হাতিলা দক্ষিন পাড়ার উজ্জল মিয়া (৩২) কে আটক করা হয়।

এসময় তার দেহ তল্লাশি করে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত উজ্জল ঐ এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন। অভিযানে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপ-পরিদর্শক মো. আসাদুল হকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme