সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৬৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ২৫৫ পিস ইয়াবাসহ মো. শামীম মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১২ সদস্যরা। আটককৃত সদর উপজেলার কাঠুয়া যুগনী এলাকার আ. সাত্তার মিয়ার ছেলে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল র‌্যাব কমান্ডর কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২, সিপিসি-৩, কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দাইন্যা কালিবাড়ী মোড় থেকে মো. শামীম মিয়াকে ২৫৫ পিস ইয়াবা সহ আটক করা হয়। এ সময় ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme