সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাদক সহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৯০৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মাদক সহ মোঃ সুমন মিয়া (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। এসময় ১১৫ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়।

সে দেলদুয়ার (উত্তর পাড়া) গ্রামের মোঃ মুইনা মিয়ার ছেলে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার শেওড়াতৈল গ্রামে স্টীলের ব্রীজের উত্তর পাশের্^ মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায় জানান, টাঙ্গাইল থেকে দেলদুয়ার সড়কের শেওড়াতৈল গ্রামে স্টীলের ব্রীজের উত্তর পাশের্^ পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ সুমন মিয়া নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ১১৫ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন এবং ১টি সিম কার্ড উদ্ধার করা হয়।

পরে সাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক দেলদুয়ার সহ বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়।

আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট খুচরা ও তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিলো। র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme