সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মানবাধিকার কমিশনের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৯৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সেইসাথে কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডঃ সাইফুল ইসলাম দিলদার এর জন্মদিন পালন করা হয়। টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে (১০ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যায় কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা ও পৌর শাখা যৌথভাবে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করে। বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল) এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ লুৎফর রহমান তালুকদার।

এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুস সালেহীন, সুব্রত চন্দ জয়দেব, সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈয়দ মাহমুদ সালেহ শাহী, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, খন্দকার খালেদ সাইফুল্লাহ জুয়েল, নাজমুল হোসেন, মুহাঃ নজরুল ইসলাম খান মিলন, মোঃ এরশাদ আলী জয়, পারভেজ হাসান’সহ অন্যান্য মানবাধিকার কর্মীগন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ আবু রায়হান। বাংলাদেশ’সহ বহি:বিশ্বে বাংলাদেশ মাননবাধিকার কমিশনের প্রায় দুই সহস্রাধিক শাখা এবং সুশীল সমাজের প্রায় দুই লক্ষাধিক মানধাাধিকার কর্মী দিবসটি এক যোগে পালন করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme