সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মানবাধিকার কর্মীদের উদ্যোগে  শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ^) এর উদ্যোগে আর্তমানবতার সেবায় দুস্থ ও শীতার্ত পৌরবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারী) বিকেল ৪টায় টাঙ্গাইল পৌর মিলনায়তনে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড টাঙ্গাইল জেলা ইউনিট এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন।

এসময় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবন্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠণের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড টাঙ্গাইল জেলা ইউনিটের নির্বাহী সভাপতি আরিফ-উর-রহমান টগর, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠণের সাধারন সম্পাদক মো. শামীম আল মামুন। এছাড়াও সংগঠণের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এভাবেই আর্ত মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড টাঙ্গাইল জেলা ইউনিটের নেতৃবৃন্দরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme