সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন হাবিবুর

  • আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের হাবিবুর রহমান নামের এক যুবক মার্সেলের ফ্রিজ কিনে নগদ ১০ লাখ টাকা পেয়েছেন। সোমবার বিকেলে সখীপুর উপজেলার তক্তারচালা বাজারে আনুষ্ঠানিকভাবে তার হাতে ১০ লাখ টাকা তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এবং অভিনেতা ইরফান সাজ্জাদ। এ সময় মার্সেলের হেড অব বিজনেস হোসেন রুহিন সাব্বির, ডেপুটি হেড অব বিজনেস মতিউর রহমান, এডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, হোম ইলেকট্রনিক্স শোরুমের স্বত্বাধিকারী আব্দুল গনি মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান বলেন, ফ্রিজ কিনে দুই-তিনশ টাকা পাওয়া যায়, এটা আমার জানা ছিলো। কিন্তু লাখ লাখ টাকা পাওয়া সেটা নাটক সিনেমায় দেখতাম। মার্সেল থেকে আমি ১০ লাখ টাকা পেয়ে তা বাস্তবে প্রমাণ হলো। আমার খুব ভালো লাগছে।
অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, আমি কখনও এমন অনুষ্ঠানে যাইনি। আজ এসে খুব ভালো লাগছে। মার্সেলের পণ্যের গুণগত মান অনেক ভাল। আমি নিজেও কিছু পণ্য ব্যবহার করি। মার্সেলের পণ্য কিনলেই নানান সুবিধা পাওয়ার সুযোগ আছে। দেশীয় পণ্য কেনার পাশাপাশি দেশের উন্নয়নেও অংশ নেয়া যায়।
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, মার্সেল শুধু নিজেদের ব্যবসার লাভের চিন্তা করে না। তারা ক্রেতাদের সুবিধার কথাও চিন্তা করে। দেশব্যাপী মার্সেলের পণ্য কিনে হাজার হাজার ক্রেতা স্বাবলম্বী হচ্ছেন। ফ্রিজসহ মার্সেলের ইলেকট্রনিকসের পণ্য বিদ্যুৎ সাশ্রয়ী। মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বির বলেন, মার্সেল আমাদের দেশীয় ব্র্যান্ড। দেশীয় পণ্য কেনা মানে জাতীয় অর্থনীতিতে অংশ নেয়া। মার্সেলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। মার্সেল পণ্য কিনে কোরবানির ঈদ পর্যন্ত ১০ লাখ টাকাসহ নানান ধরনের সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। উল্লেখ্য, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে পঞ্চাশ হাজার টাকার ক্যাশ ভাউচার, আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক এবং আরও অসংখ্য উপহার। ঈদুল আযহা পর্যন্ত দেশজুড়ে মার্সেল পণ্য ক্রয়ে এসব উপহার পাবেন ক্রেতারা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme