সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৬৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পুলিশ সুপারের সভা কক্ষে মঙ্গলবার (২৮ মে) মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতেই টাঙ্গাইলের পুলিশ সুপার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ায় টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শফিকুল ইসলাম,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোঃ আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সখিপুর সার্কেল) মোঃ আব্দুল মতিন, ডিআইও-১, ওসি ডিবি, টিআই সহ সকল থানার অফিসার ইনচার্জগণ।

অপরাধ সভায় টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা, যানঝট নিরসন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম সহ নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যেমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং ভালো কাজের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদেরকে পুরস্কৃত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme