সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাস্ক ব্যবসায়ীদের জরিমানা

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ১৬২০ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: মাস্কের দাম বেশি নেওয়ার কারণে টাঙ্গাইল শহরের চার ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ০৯ মার্চ) সন্ধ্যায় শহরের মসজিদ রোড ও ক্যাপসুল মাকের্টে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) উপমা ফারিসা। এসময় মাস্কের দাম বেশি নেওয়ায় চার ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলেন, মসজিদ রোডের ব্যবসায়ী শহিদুর রহমানকে পাচঁ হাজার টাকা ও তপনকে চার হাজার টাকা, এছাড়াও ক্যাপসুল মাকের্টের ব্যবসায়ী রুবেলকে পাচঁ হাজার টাকা ও গনেশকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) উপমা ফারিসা জানান, বর্তমানে বিশ্বসহ বাংলাদেশে করোনা ভাইরাস আতঙ্ক চলাকালে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মাস্কের দাম অতিরিক্ত নেওয়ায় তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মাস্কের দাম ভবিষতেও নিয়ন্ত্রনে রাখতে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে। দুর্যোগপূর্ণ পরিবেশে যেন মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি না নেওয়া পরামর্শ দেন ব্যবসায়ীদেরকে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme