সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৮৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি ইউনুস তালুকদার, সাধারণ সম্পাদক মতিউর রহমান,

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মথিকুল রহমান ফরিদ, আনোয়ার হোসেন বাদল, বাছেদ মিয়া, মাহমুদুর রহমান খান বিপ্লব, সাজ্জাদ খোশনবীশ, মো. রাশেদ খান মেনন (রাসেল), মো. আহ আলম,

মো. রুবেল আনছারি, মো. নাসির উদ্দিন, মো. হাবিব খান, ইকবাল চৌধুরী, বিভাস কৃষ্ণ চৌধুরী, জহিরুল, জিয়াদ সিদ্দিক, মো. মামুন খান, মো. মাসুদ পারভেজ, অলিদ হাসান শাকিল, শাহাদত হোসেন।

এ ছাড়াও স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও স্বাধীনতার স্বপক্ষের শক্তির লোকজন অংশগ্রহন করেন।


প্রতিবাদ সমাবেশে বক্তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ, টাঙ্গাইলের এলেঙ্গা পৌরসভার মহেলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূঁইয়া তার কোমর ও পায়ের জয়েণ্টের হাড় ফেঁটে যাওয়ায় গত ১৭ নভেম্বর চিকিৎসা নিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হন।

২১ নভেম্বর সকালে হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সার ভিজিট করতে এসে রোগীর ফাইল দেখেন। ফাইলে রাখা বীরমুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূঁইয়ার ‘মুক্তিযোদ্ধা সনদ’ দেখে ক্ষিপ্ত হয়ে বলেন, ‘এই সনদ কী রোগীর চিকিৎসা করবে, না ডাক্তার করবে?’- এ কথা বলেই তিনি সনদটি ছিঁড়ে ফেলে দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme