সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মেয়ে হত্যার বিচার চাইলেন বাবা

  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৮৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ কর্তৃক তার স্ত্রী সৈয়দা আমেনা পিংকি হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে পিংকির বাবা সৈয়দ শরিফ উদ্দিন।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পিংকির বাবা লিখিত বক্তব্যে বলেন, ২০১২ সালে সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ, লম্পট আতিকুর রহমান মোর্শেদ আমার মেয়েকে তার লোকজন দিয়ে জোর করে অপহরণ করে। পরে ওই ওয়ার্ডের মোস্তফা কাজীর মাধ্যমে তাকে বিয়ে করে। পরবর্তীতে তাদের ঘরে এক কন্যা সন্তান মায়েশা জন্মগ্রহণ করে। মায়েশার বয়স এখন ৬ বছর। কিন্তু আমার মেয়েকে মোর্শেদ ও তার স্ত্রীরা এক মুহুর্তের জন্যও শান্তিতে থাকতে দেয়নি। তাকে প্রচুর মারধর ও মানসিক নির্যাতন করেছে। সেই সাথে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিও দিয়েছে। এতকিছুর পরও আমরা ভয়ে কিছু করতে পারিনি। ২০১৭ সালের ২৬ জানুয়ারী মোর্শেদের সহযোগী মুন্সি তারেক পটনের বাসায় রাতের দাওয়াত আছে বলে পিংকিকে নিয়ে যায়। এরপর আমার মেয়েকে নির্মম নির্যাতন করে হত্যা করে এবং তার লাশ গুম করে। আমি প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে আমার মেয়ের হত্যাকারী মোর্শেদের বিচার চাই।

সংবাদ সম্মেলনে এডভোকেট ফায়েকুজ্জামান নাজিব ও মো: মুসাশেখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৯ আগস্ট টাঙ্গাইল পৌরসভার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদকে যুবলীগ নেতা হত্যা, ধর্ষণ চেষ্ঠা ও চাঁদাবাজিসহ একাধিক মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছে কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme