সংবাদ শিরোনাম:
আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

টাঙ্গাইলে মোদীর আগমনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২০
  • ৭৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন জেলা শাখা। বিকেলে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়স্থ শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, ইসলামী শাসন আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খন্দকার ছানোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আকরাম আলী, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান সিন্টুসহ আরো অনেকেই ।

এসময় বক্তারা বলেন,ভারতের মুসলমানদের হত্যা ও মসজিদে হামলার বিরুদ্ধে বিদ্বেষী মোদীকে মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলার মাটিতে কখনোই প্রবেশ করতে দেয়া হবেনা।

এ দেশে তার আগমন ঘটলে প্রয়োজনে টাঙ্গাইল থেকে তাকে প্রতিহত করা হবে বলে হুমকি দেয়া হয়। পরে মুসলিম উম্মার শান্ত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme