সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে যক্ষা দিবস পালিত

  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৭৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ এই স্লোগানে টাঙ্গাইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ নুরুল আমিন মিয়া।

নাটাব টাঙ্গাইল শাখার সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কবির মোহাম্মদ মনিরুল আজম খান, টিবি কনসালটেণ্ট ডা. তৌফিক হাসান ও ব্র্যাকের জেলা কর্মকর্তা মুনির হোসেন খান।

স্বাগত বক্তব্য রাখেন, নাটাবের সাধারণ সম্পাদক ডা. শম্ভুনাথ চক্রবর্তী।

অনুষ্ঠান পরিচালনা করেন, অ্যাডভোকেট আল রুহী।

সিভিল সার্জন অফিস, ডেমিয়েন ফাউন্ডেশন ও টাঙ্গাইল জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme