সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮২৬ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন ছানোয়ার হোসেন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনতা।

সরকারী-বেসরকারী ভাবে দিনব্যাপী সারা জেলায় বিভিন্ন কর্মসুচী পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রযেছে, জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-প্রার্থনা, প্রভাত ফেরি, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষার গানের প্রতিযোগিতা, আলোচনা সভা, সম্মননা প্রদান, আমার মাতৃভাষা শীর্ষক প্রামান্যচিত্র প্রদর্শনসহ নানা আয়োজন। সর্বস্তরের জনগণ এসব কর্মসুচীতে অংশ নিচ্ছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme