সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ বেদীর সামনে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক শরীফা হক পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ টাঙ্গাইল প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়া সকাল ৯টায় শহীদ মারুফ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণের আয়োজন করা হয়েছে।
পরে স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক শরিফা হক ও পুলিশ সুপার শামসুল আলম সরকার । পরে কুচকাওয়াচে জেলা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সদস্যেদের সংবর্ধনা প্রদান করা হয়। মসজিদ, মন্দির ও গীর্জা জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত ও প্রার্থনা করা হব। হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও ভবঘুরে পুনবার্সন কেন্দ্রলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা।
বিকাল ক্রীড়া প্রতিযোগীতার ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদশর্ণের আয়োজন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme