সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে কেক কাটা অনুষ্ঠিত হয়।

এসময় টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুগান্তরের জেলা প্রতিনিধি জাফর আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

এতে শুভেচ্ছা বিনিময় করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

এসময় আরো উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি শামীম আল মামুন, টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ন রশিদ আকন্দ সোনা প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme