সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউর রহমান রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, তমাল বিহারী দাস।

বক্তারা জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিটনের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর(বুধবার) রাতে জেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান লিটন শহরের বউ বাজার এলাকার বাড়িতে ফেরার পথে কতিপয় সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme