সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৮২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার বাঘুটিয়ায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক শহীদুল ইসলাম। বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। বাংলাদেশ বাউল ও লোকশিল্প সংস্থার সভাপতি শফি মন্ডলের সভাপতিত্বে আযোজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক শাহ আলম।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুরুতেই অতিথিবৃন্দ ফলক উন্মোচন করে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme