সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ১৭০৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

এসময় টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক এম এ রৌফ, বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের কার্য নির্বাহী সদস্য রবীন্দ্র মোহন সাহা, সালাউদ্দিন হায়দার, সেলিনা আক্তার, সুভাষ চন্দ্র সাহা, ইউনিট লেভেল অফিসার জিয়াউল আহসান, যুব প্রধান আল আমিন, রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের সহকারি পরিচালক আব্দুল বারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme