সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে র‌্যাব ও সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারনা, গ্রেফতার ১

  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৭০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে র‌্যাবের সিও, সরকারি কর্মকর্তা, বিদেশে লোক পাঠানো, আবাসন প্রকল্পের ঘর দেওয়া এবং অনান্য সরকারী কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন মানুষকে সরকারি চাকরী দেওয়ার কথা বলে অভিনব কায়দায় প্রতারনা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

২১ আগস্ট রোববার টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিছুজ্জামান ও স্কোয়াড় কমান্ডার এএসপি মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো: মোস্তাফিজুর রহমান ওরফে রাতুল নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়। সে ময়মনসিংহ জেলার ভাল্লুকা থানার রান্দিয়া ধলিয়া এলাকার মো: আবুল হোসেনের ছেলে। সে গত ৬ থেকে ৭ মাস আগে টাঙ্গাইল জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে চায়ের দোকান ও অনান্য দোকানের মালিক এবং কর্মচারীদের টার্গেট করে। পরে তাদের সাথে বসে আড্ডা দিতো এবং সে র‌্যাব-১২ এর সিও, পুলিশের এএসপি, ৩২তম বিসিএস ক্যাডার, দুদকের চেয়ারম্যান তার সর্ম্পকে বেয়াই, সে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পড়াশুনা করেছে, টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় একটি সাত তলা বিশিষ্ট এ্যাপার্টমেন্ট রয়েছে, বিদেশে তার বড় বড় আত্মীয় স্বজন রয়েছে ও সরকারী কর্মকর্তা বলে পরিচয় দিতো। গ্রেফতারকৃত আসামী রাতুল কখনো সরকারি মোটর সাইকেল নিলামে কিনে দেওয়ার কথা বলে, কখনো বিদেশে পাঠাবে বলে, আবার কখনো প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর ও কাজ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

র‌্যাব জানায় এ বিষয়ে গ্রেফতারকৃত প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme