সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে নকল ব্যান্ডরোল ও মাদকসহ গ্রেপ্তার ৬

  • আপডেট : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৫৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল, ইয়াবা ও হেরোইনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ জুলাই) সকালে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাত সোয়া ১ টা থেকে ভোর ৪টা পর্যন্ত টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া, দেলদুয়ার উপজেলার লাউহাটি ও নাগরপুর উপজেলা সদর উপজেলার মাইলজানীতে পৃথক অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল, ইয়াবা ও হেরোইনসহ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নকল ব্যান্ডরোল লাগানো ১৩ হাজার ৬৮০ প্যাকেট নিউ ডালিম বিড়ি, ৪২৫পিস ইয়াবা ও ৬ গ্রাম হেরোনাইন এবং নগদ মোট ৩৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর পাড়ার মৃত কদম আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. ফিরোজ মিয়া ওরফে টাইগার ফিরোজ(৩০), একই এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে রেজাউল ইসলাম(৫১), নাগরপুর উপজেলার মাইলজানী গ্রামের সৈয়দ ইলিয়াস হোসেনের ছেলে সৈয়দ মিরাজ হোসেন শুভ(৩২), মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের পংমটং গ্রামের আ. রশিদ মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া(৪৪), একই উপজেলার ফতেহপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আবির হোসেন(২২) ও কালামজানী গ্রামের মো. ময়নাল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন।

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme