সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে লাভলী থেকে আব্দুল্লাহ জিসান

  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৫৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে এসএসসি পরীক্ষার্থী লাভলী আক্তার (১৫) মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে আব্দুল্লাহ জিসান নামে নিজেকে পরিচয় দিচ্ছে সে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর ইউনিয়নে নঠুরচর পশ্চিমপাড়া গ্রামে।

শুক্রবার সকাল থেকে এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া লাভলীকে এক নজর দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তাদের বাড়িতে।

শনিবার (৯ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, বাড়িতে কয়েকশ উৎসুক মানুষের ভিড়। সবাই কৌতুহল নিয়ে লাভলীকে দেখছেন। প্রতিবেশীরা জানান, বেশ কয়েকদিন আগেই তার শরীরে পরিবর্তন লক্ষ্য করা যায়।

লাভলীর বাবা লাভলু মিয়া জানান, মেয়েটি এবার মির্জাপুর বিএল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) তিনি স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পারেন। লাভলী তার মাকে প্রথমে বিষয়টি জানায়। শুক্রবার থেকে খবরটি ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দিনরাত মানুষ ভিড় করছে তাকে দেখার জন্য। এখন তার শারীরিক গঠন পুরুষের মতো। এছাড়া চেহারাতেও কিছুটা পরিবর্তন এসেছে। ছেলেতে রূপান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয় আব্দুলাহ জিসান।

মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া লাভলী জানায়, সে চার-পাঁচ মাস আগে থেকেই এমন কিছু ঘটছে বলে আন্দাজ করতে পারে। কিন্তু লোক-লজ্জায় তখন কিছু বলতে পারেনি।

তার মা পারভিন আক্তার জানান, ছয় মাস আগে লাভলীর বিয়ে ঠিক হয়। বিয়ে করতে অসম্মতি প্রকাশ করে তার রূপান্তরিত হওয়া ঘটনাটি বললে তিনি বিশ্বাস করেননি। পরে তিনি সবকিছু দেখে শুনে বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, আল্লাহ তাকে মেয়ে থেকে ছেলে বানিয়ে দিয়েছে। আগে তাদের ২ মেয়ে ছিল। এখন ১ ছেলে ও ১ মেয়ে হওয়ায় তারা খুশি।

এ বিষয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি বলেন, আমাদের দেশে মাঝে-মধ্যেই এ ধরনের ঘটনা ঘটে। এটা সাধারণত হরমোন পরিবর্তনের কারণে হয়ে থাকে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme