সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে লায়ন্স ক্লাব ও সৃষ্টি শিক্ষা পরিবারের ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

  • আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪৬২ বার দেখা হয়েছে।

মো. সোহেল রানা: টাঙ্গাইলে লায়ন্স ক্লাব ও সৃষ্টি শিক্ষা পরিবারের উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকালে শহরের বেতকার সুপরি বাগান রোডে সৃষ্টি একাডেমিক স্কুল প্রঙ্গনে লায়ন্স ক্লাব অব ঢাকা টাঙ্গাইল এরিস্টোক্রেট এবং সৃষ্টি শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে লায়ন্স জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর প্রাক্তন জেলা গভর্ণর ও সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপন এর সার্বিক ব্যবস্থাপনায় ৭শত অসহায় পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। বিতরণ করা প্রতিটি ব্যাগে ছিল পোলাও এর চাল, সেমাই, চিনি, দুধের প্যাকেট, সয়াবিন তৈল, লবন, গরম মসল্লা, আলু, পিয়াজ ও মাংস কেনার জন্য নগদ অর্থ।

ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব ঢাকা টাঙ্গাইল এরিস্টোক্রেটের সভাপতি লায়ন এড. আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর শফিকুল ইসলাম রিপন, জেলা প্রেস ক্লাবের সভাপতি এড. জাফর আহমেদ, রিজিওন চেয়ারপার্সন ক্লাবস লায়ন কামাল হোসেন, রিজিওন চেয়ারপার্সন লায়ন রিয়াজ আহমেদ লিটন, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, লিও জেলা ৩১৫ এ২, বাংলাদেশ এর সভাপতি লিও মোঃ রাকিব হোসেন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল লায়ন্স ক্লাবের , লিও ক্লাবের ও সৃষ্টি শিক্ষা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme