সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে লৌহজং নদ দখলমুক্ত দিবস পালিত

  • আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৬৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ‘নদী খাল রক্ষা করি, পরিবেশ বান্ধব টাঙ্গাইল গড়ি’ স্লোগান নিয়ে টাঙ্গাইলে লৌহজং নদ দখলমুক্ত দিবসের ৫ম বর্ষপূর্তি পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার শহরের পৌর উদ্যান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসপি পার্কে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা, কেক কাটা, গাছের চারা বিতরণ ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও নদী রক্ষা আন্দোলন এই কর্মসূচীর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন, পরিবেশ ও নদী বিশ্লেষক বাদল মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর-রশিদ, স্মরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রানী প্রমাণিক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী রতন সিদ্দিকী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক তরুণ ইউসুফ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme