সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে শাহীন শিক্ষা পরিবারের পিঠা উৎসব

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৩ বার দেখা হয়েছে।

মো.সোহেল রানা: আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে টাঙ্গাইলে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ পিঠা উৎসবের আয়োজন করে শাহীন শিক্ষা পরিবার। উৎসবে অর্ধশত স্টলে শীতের পিঠার পসরা সাজানো হয়। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশে যখন জনগণের মুল্য থাকেনা তখন সরকার স্বৈরাচার হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে এ দেশের মালিক হচ্ছে জনগণ। জনগণের অধিকার হরণ করবে, মানুষের উপর জুলুম করবে আগামীতে এ ধরনের শাসন ব্যবস্থা আমরা চাই না।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme