সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শাহীন ‍স্কুল এন্ড কলেজের দিনব্যাপি পিঠা উৎসব

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ১১৩২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গ্রাম বাংলার ঐতিয্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপি পিঠা উৎসবে শত শত নারী পুরুশ আর শিশুদের এক মিলন মেলায় পরিনত হয়। পিঠার বিভিন্ন স্টলে ক্রেতা-বিক্রেতার পদচারনায় মুখরিত হয়ে উঠে শহীদ স্মৃতি পৌর উদ্যান। অর্ধশত পিঠার স্টলে গ্রাম বাংলার ঐতিয্য বাহারি পিঠার পশরা সাজায় আয়োজকরা।

শাহীন স্কুল এন্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসের পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য মো.ছানোয়ার হোসেন।

এর আগে সকালে দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

এ ধরনের একটি উৎসবে মানুষের অংশগ্রহন ও স্বতস্ফুর্ততা দেখে মুগ্ধ হন আয়োজক ও অতিথিরা। নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিয্য হারিয়ে যাওয়া বাহারি পিঠাকে পরিচিত করে তুলতে আগামীতে দুইদিনব্যাপি পিঠা উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজক ও শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme