সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৫৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:টাঙ্গাইলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণ সহ নানা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার(৩০ জুলাই) জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।

টাঙ্গাইলের আদালত চত্ত্বরে মানববন্ধন চলাকালে জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি একেএম আব্দুল আউয়ালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আলীম আকন্দ, জেলা বাকশিস সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সহ-সভাপতি মিজানুর রহমান আখন্দ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মিঞা।

পরে টাঙ্গাইলের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহন করে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme