সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে শিশুদের জন্যে ব্যতিক্রমী সবজি মেলা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: শরীরের জন্য ক্ষতিকারক ও দোকানের চটকদার প্যাকেট জাতীয় বিভিন্ন খাবার থেকে শিশুদের নিরুৎসাহিত করতে টাঙ্গাইলে ব্যতিক্রমী এক মেলার আয়োজন করে একটি শিক্ষাপ্রতিষ্ঠান। শুক্রবার শহরের জেলা সদর মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী মেলার ২০টি স্টলে সবজি পিঠা প্রদর্শন করা হয়। মেলায় হরেক রকমের দেশীয় সবজির পিঠা শিশুদেরকে দারুনভাবে আকর্ষন করে। এছাড়াও দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের বইমেলা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরনী।

শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে ভিন্নধর্মী এ মেলা যেন কোমলমতি শিশু-কিশোর ও অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয়।

এদিকে ভাষার মাস উপলক্ষে বই মেলার আয়োজনও করা হয়। বেশ কিছু বইয়ের দোকানে স্থান পায় শিশুদের জন্যে লেখা দেশের বরেণ্য লেখকদের বই। এসব স্টল থেকে কোমলমতি ছাত্রছাত্রীদের পছন্দের বই কিনতে দেখা যায়। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেণ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর ও শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোঃ মাছুদুল আমীন শাহীন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme